ফিরে পড়া ‘দহন’ – সংলাপের তীক্ষ্ণতায় সমাজের পৌরুষ-ধর্ম উন্মোচন

সুচিত্রা ভট্টাচার্যের কলমে ‘দহন’ উপন্যাসের অন্যতম প্রাপ্তি সংলাপ। নাতিদীর্ঘ, কাটা-কাটা উচ্চারণে যা চিনিয়ে দেয় গড়পড়তা পুরুষের স্বরূপ। আমরা মনে করি যুগযুগান্ত সময় ধরে আমাদের সমাজ অতি ধীর পদক্ষেপে ক্রমশ অগ্রসর হয়েছে। অথচ এর বিপরীতে আমরা বিস্মৃত হই, প্রকটে বা প্রচ্ছন্নে কোনও অবস্থাতেই আজ অবধি পুরুষের চোখে নারীর অবস্থান বড় একটা পালটিয়ে উঠতে পারেনি। সে কারণেই নারীর দর্পণে পুরুষের মূল্যায়ন – এই বিষয়ে আলোচনা জরুরি।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 03 November, 2026 | 85 | Tags : Dahan Suchitra Bhattacharya Rituparno Ghosh Novel and Dialogues Patriarchy